মাঝরাতে সিলিং fan-এর কুটকুট আওয়াজে ঘুম ভেঙ্গে গেল , মনে হচ্ছিল fan টা বুঝি তক্ষুনি খুলে পরবে , এর পর থেকে আর ঘুম আসছেনা । রেগুলেটর এর নব ঘুরিয়া কমানোর চেষ্ঠা করলাম , কিন্তু রেগুলেটর ঠিকমত কাজ করছেনা , হয় একদমি ঘুরছেনা নয়তো বিচ্ছিরি একটা শব্দ করে ঘুরছে, মহা যন্ত্রণা ! একটু ঘুমানোর চেষ্ঠা করলাম; হঠাত মনে হলো বাইরে অনেক চিত্কার চেচামিচি , মনে হচ্ছিল কোনো বড় রকমের ঝামেলা চলছে , কিন্তু জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা truck এসেছে আর এই নিয়েই লোকগুলোর চেচামিচি; এবার ঘুমের পালা শেষ , আর ঘুম আসছেনা; রাত ৪ টার সময় কি যে করি !!
অনেকক্ষন গড়াগড়ি করে কাটলো ...
কিছু সময় পার হবার পর বুঝলাম খিদে পেয়েছে; গতকাল রাতে ভাত খাইনি, চিকেন টিক্কা আর নান খেয়েছি, ভাত না খেলে কেন যেন ভাল্লাগেনা , বাঙালি ! সাড়ে পাচটা নাগাদ রান্নাঘরে ঢুকে ভাত চড়ালাম rice cooker এ , সাথে সিম আর আলু , ভর্তা বানাবো । ঝুরি থেকে আলু নেয়ার সময় খেয়াল করলাম বেশ কিছু আলু তেলাপোকায় কেটে নষ্ট করেছে , তেলাপোকা আলুও যে খায় জানা ছিলনা ; একটা অধ খাওয়া আলুর ভেতর থেকে একটা বাচ্চা তেলাপোকা ছুটে বের হয়ে আসল, তবে কি আলু তেলাপোকার আবাসস্থলও ?
ভাবছিলাম রান্নাঘর আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা , এই পৃথিবীর অগুন্তি সুখ-দুঃখের গল্পের সাথে জড়িয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন