রবিবার, ২৮ অক্টোবর, ২০১২

প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙ্গলো , কাল রাত থেকেই ব্যথা , নাপা খেয়ে নিলেই পারতাম , এসিডিটি'র ঝমেলা হতে  পারে ভেবে খাইনি , কিন্তু শেষ পর্যন্ত খেতেই হলো তাও আবার পুরো খালি পেটে !  নাপা পেটে  যাওয়ার একটু পরেই মাথাব্যথা কমতে শুরু করলো, কি আশ্চর্য্য আবিষ্কার !

বেশ কিছুদিন  ধরে শরীর খারাপ ,না বিগড়ালে  বোঝাই যায়না যে শরীর নামে একটা ব্যপার আছে ; বেশ কয়েক দফা ডাক্তার দেখানো হয়ে গেছে , বড় ডাক্তার ৩ মাসের ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধ কাজ করছে কিনা বুঝতে পারছিনা, গত দুইদিন হলো বেশ ঝামেলায় আছি ।  কলেজে Biology পড়েছিলাম, তাও প্রায় ১৪/১৫ বছর আগে,  প্রানীদের শ্রেনিবিন্নাস, স্পেসিস , হমোসেপিয়েন্স ...কত্ত কি ! মানুষ ও একটা প্রাণী ...এটাতো মনেই থাকেনা; শরীরযন্ত্রে কতো কিই না ঘটছে প্রতিদিন ।

হাসপাতাল কিংবা ডাক্তারের চেম্বার, কার যেতে ভাল্লাগে ? আমি নিশ্চিত , করুই না , তা যত্ত গোছানো আর পরিপাটিই হোকনা তা ! কিন্তু কপালে থাকলে ঠেকায় কে?...

সপ্ন-দুঃসপ্ন নিরাশা -আশা প্রাপ্তি -অপ্রাপ্তি দুঃখ-সুখ এই সবকিছু ছাপিয়ে মনে পড়ে যায় যে শরীরযন্ত্র নামেও একটা ব্যপার আছে !

সোমবার, ৮ অক্টোবর, ২০১২

আজ মিছিমিছিই  অফিস কামাই করলাম , কি আর করব , এই ছিল যে মনে । বাতাসে শীতের সুঘ্রান নিয়ে  ঘুম ভাঙ্গলো সকালে, মনে হচ্ছিল শৈশবের কোনো এক শীতের সকাল হঠাত করেই ফিরে এল । বাংলা মাস মনে থাকেনা  ঠিকমত, তবে সেপ্টেম্বর-নভেম্বর সময়টাতে খুব অদ্ভুতভাবে প্রকৃতি যে পাল্টাতে শুরু করে তা বেশ ভালো করেই অনুভব করতে পারি ।

আমি কিছুতেই উত্তর খুঁজে পাইনা, কেন শৈশবের শীতকালগুলোই এত্ত করে ঘুরপাক খায় মনে ...?

      

মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২

মাঝরাতে সিলিং fan-এর কুটকুট আওয়াজে ঘুম ভেঙ্গে গেল , মনে হচ্ছিল fan টা বুঝি তক্ষুনি খুলে পরবে , এর পর থেকে আর ঘুম আসছেনা ।  রেগুলেটর এর নব ঘুরিয়া কমানোর চেষ্ঠা করলাম , কিন্তু রেগুলেটর ঠিকমত কাজ করছেনা , হয় একদমি ঘুরছেনা  নয়তো বিচ্ছিরি একটা শব্দ করে ঘুরছে, মহা যন্ত্রণা ! একটু ঘুমানোর চেষ্ঠা করলাম; হঠাত মনে হলো বাইরে অনেক চিত্কার চেচামিচি , মনে হচ্ছিল কোনো বড় রকমের ঝামেলা চলছে , কিন্তু  জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা truck এসেছে  আর এই  নিয়েই লোকগুলোর চেচামিচি; এবার ঘুমের পালা শেষ , আর ঘুম আসছেনা; রাত ৪ টার সময় কি যে করি !!

অনেকক্ষন গড়াগড়ি করে কাটলো ...

কিছু সময় পার হবার  পর বুঝলাম খিদে পেয়েছে; গতকাল রাতে ভাত খাইনি, চিকেন টিক্কা আর নান খেয়েছি, ভাত না খেলে কেন যেন ভাল্লাগেনা , বাঙালি ! সাড়ে পাচটা নাগাদ রান্নাঘরে ঢুকে ভাত চড়ালাম rice cooker  এ , সাথে সিম আর আলু , ভর্তা বানাবো । ঝুরি থেকে আলু নেয়ার সময় খেয়াল করলাম বেশ কিছু আলু তেলাপোকায় কেটে নষ্ট করেছে , তেলাপোকা আলুও যে খায় জানা ছিলনা ; একটা অধ খাওয়া আলুর ভেতর থেকে একটা বাচ্চা তেলাপোকা ছুটে বের হয়ে আসল, তবে কি আলু তেলাপোকার আবাসস্থলও ?

ভাবছিলাম রান্নাঘর আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা , এই পৃথিবীর অগুন্তি সুখ-দুঃখের গল্পের সাথে জড়িয়ে ।