বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

কারু সাথে ঝগড়া করার একটা পটভুমিতো  চাই, না ঠেকলেও কেন জানি মাঝে মাঝে এমনি ঝগড়া করতে ইচ্ছে করে; মানুষ খুঁজে পাইনা । ভেবে আমি আশ্চর্য হই যে এই জীবনে কতবার ঝগড়া করেছি তা ঠিক হাতে গুনেই বলে দিতে পারব!  তবে আমি এটা জানি নিশ্চিত যে স্বাভাবিক বাচার জন্যে এটা একটা অপরিহার্য কাজ ।  


    

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

দুই দিন ছুটির পর অফিস, ভিন গ্রহ থেকে ঘুরে এসে নিজের বাসভুমকেই অচেনা লাগার মত ; কিনতু এর বাইরে আর কতকটা সময়ই বা পাওয়া যাই নিজের জন্যে? খুব বেশি না মুটেও, গতানুগতিক মধ্যবিত্ত জীবনে এই অফিসই  বুঝি সার, ঘুরপাক  খেতে খেতে কেবল একই বৃত্তে আনাগোনা । সুনীলের  " চাকরির জন্যে পড়ালেখা, বাচার জন্যে চাকরি আর মরার জন্যে বাচার কোনো মানেই হয়না "  কথাটার মধ্যে যে ব্যঙ্গ রয়েছে তার আঁচ কোনো ভাবেই এড়ানো যায়না । মনে হয় এই চাকরিটা জীবনের মধ্যে আরেকটা  জীবন, পৃথিবীর মধ্যে আরেকটা পৃথিবী,  খরচা হয়ে যাওয়া জীবন ।





          


              

রবিবার, ১৫ এপ্রিল, ২০১২

আজ সারাদিন কোথাও বের হওয়া হয়নি. ঘুম থেকে উঠার  পর বসার ঘরের  জানলায় rain tree গাছের  পাতাগুলুর নড়া চড়া দেখালাম দাড়িয়ে অনেক্ষন, হলদে রোদের আবেশে ডুবে থাকা আমার সকাল, ঘুম জড়ানো চোখে অবাক বিশ্বয়ের  পৃথিবী; ভাবছিলাম কতদিন এরকম করে সকাল দেখিনি, বাতাসের দোলায় গাছের পাতা নড়লে কাছ থেকে কেমন দেখায় তাও প্রায় ভুলে গিয়াছিলাম, সৃতিতে হটাথ করা নাড়া শৈশব সূর্য্য উঠার মত করে জেগে উঠলো .