দুই দিন ছুটির পর অফিস, ভিন গ্রহ থেকে ঘুরে এসে নিজের বাসভুমকেই অচেনা লাগার মত ; কিনতু এর বাইরে আর কতকটা সময়ই বা পাওয়া যাই নিজের জন্যে? খুব বেশি না মুটেও, গতানুগতিক মধ্যবিত্ত জীবনে এই অফিসই বুঝি সার, ঘুরপাক খেতে খেতে কেবল একই বৃত্তে আনাগোনা । সুনীলের " চাকরির জন্যে পড়ালেখা, বাচার জন্যে চাকরি আর মরার জন্যে বাচার কোনো মানেই হয়না " কথাটার মধ্যে যে ব্যঙ্গ রয়েছে তার আঁচ কোনো ভাবেই এড়ানো যায়না । মনে হয় এই চাকরিটা জীবনের মধ্যে আরেকটা জীবন, পৃথিবীর মধ্যে আরেকটা পৃথিবী, খরচা হয়ে যাওয়া জীবন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন